ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন, এমন দাবি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে অবহিত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছে।

ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, সমন্বিত ওই হামলায় নিহতদের তালিকায় পাকপৌর, নাসিরজাদেহসহ ইরানের গোয়েন্দা প্রধানও থাকতে পারেন। তবে মোট হতাহত নিয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য প্রকাশিত হয়নি।

এদিকে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।

এছাড়াও ইরানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতৃত্ব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *